spot_img

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ চলছে বলেও দাবি করেছেন তিনি।

গালফ নিউজের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা আশা করছি, যুদ্ধের শেষের দিকে এগিয়ে যাচ্ছি।’ তাঁর এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তেহরানের পক্ষ থেকে সম্প্রতি কোনো যোগাযোগ পেয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন।

তবে সরাসরি যোগাযোগের ধরন, কার সঙ্গে আলোচনা হয়েছে বা সম্ভাব্য চুক্তির বিষয়ে কী অগ্রগতি হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা জোরালো হয়েছে।

সর্বশেষ সংবাদ

হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

ইন্টার মায়ামির হয়ে নিজের শততম গোলের দেখা পেয়েছেন দলটির ফরোয়ার্ড ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লিওর সেঞ্চুরির দিনে ক্রুজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ