spot_img

গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ১,৪০০: স্বাস্থ্য মন্ত্রণালয়

অবশ্যই পরুন

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১১ অক্টোবর, কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এসব হতাহতের ঘটনা ঘটেছে। প্রায় এক বছর আগে সম্মত হওয়া ওই যুদ্ধবিরতির পরও গাজায় বিভিন্ন হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ২৭ জন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় আহত হয়েছেন ৪ হাজার ৬৮৬ জন।

গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। তবে এসব হামলা ও হতাহতের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

যেকোনো স্থানে হুমকি দেখা দিলে তাৎক্ষণিক জবাবের নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সামরিক বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ