spot_img

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

অবশ্যই পরুন

অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল—এটি আগে থেকেই নিশ্চিত ছিল। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হিসেবে এই দুই টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ক্যারিবীয় দল। সফরের শুরুতে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শেষ হলে দুই দল সিলেটে যাবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই শুরু হবে সকাল ১০টায়।

বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ এই সিরিজ?

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই টেস্ট বেশ গুরুত্বপূর্ণ নাজমুল হোসেন শান্তর দলের জন্য।

অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজও এই সফরে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা রহমান

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই পদে দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ