spot_img

ভিডিও পোস্ট করেই বিপাকে নোরা ফাতেহি, ৩ কোটি রুপির মানহানি মামলা

অবশ্যই পরুন

আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। একটি চাটার্ড বিমান নিয়ে ভিডিও তৈরি করে বিদ্রূপাত্মক ক্যাপশনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জেরে তার বিরুদ্ধে ৩ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) দেওয়ানি মানহানির মামলা করেছে ভারতীয় অ্যাভিয়েশন প্রতিষ্ঠান ডিউনস অ্যাভিয়েশন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউনস অ্যাভিয়েশনের একটি সিএসএনএ সাইটেশন সিজে২ চাটার্ড বিমানে ভ্রমণ করেন নোরা। সফরের সময় তিনি বিমানের ভেতরের কিছু দৃশ্য ধারণ করে পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই পোস্টে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ এবং ‘লোগো এয়ারপ্লেন’ বলে বিদ্রূপ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় চলতি বছরের এপ্রিলে মামলা করা হয়। নোরার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিমান সংস্থা দাবি করেছে, নোরার দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে। প্রযুক্তিগত কোনো জ্ঞান বা সত্যতা যাচাই ছাড়াই তার এমন মন্তব্যের কারণে চাটার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

ডিউনস অ্যাভিয়েশন জানিয়েছে, নোরার সফরের জন্য বিমানটি যথেষ্ট উপযুক্ত ও স্ট্যান্ডার্ড ছিল। বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন দ্বারা অনুমোদিত, ওড়ানোর উপযোগী এবং আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এছাড়া অ্যাভিয়েশন সংস্থাটি আবেদন জানিয়েছে, নোরার কারণে ক্ষতি হওয়ায় এখন ৩ কোটি রুপির আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা বিতর্কিত ভিডিও এবং সব মন্তব্য দ্রুত মুছে ফেলতে হবে। একই সঙ্গে এ ব্যাপারে সঠিক তথ্য জানিয়ে বিষয়টি স্পষ্টীকরণ বা বক্তব্য প্রদান করতে হবে।

তবে এ ঘটনায় এখনো বলিউডের আইটেম গার্ল বা তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা রহমান

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই পদে দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ