spot_img

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে রাজি গায়ানা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত কিছু অভিবাসীকে গ্রহণ করতে সম্মত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। শনিবার দেশটির সরকার এ বিষয়ে একটি চুক্তির কথা জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফেরার পর তার প্রশাসন অভিবাসনবিরোধী কঠোর অভিযান শুরু করে। এর অংশ হিসেবে নিজ দেশের পরিবর্তে অভিবাসীদের ‘তৃতীয় কোনো দেশে’ পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গায়ানা জানিয়েছে, যেসব বহিষ্কৃত অভিবাসীর কোনো অপরাধের রেকর্ড নেই, তাদের সীমিতসংখ্যককে তারা গ্রহণ করবে।

গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট ইরফান আলীর সরকার এই ব্যবস্থাকে মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে গায়ানার দীর্ঘদিনের অঙ্গীকারের সম্প্রসারণ হিসেবে দেখছে।’

মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আরও কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রের এই বহিষ্কার কার্যক্রমে সহযোগিতায় সম্মত হয়েছে। এর আওতায় ২৫০ জন ভেনেজুয়েলানকে এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কারাগার সেকোটে পাঠানো হয়েছে।

তবে গায়ানা বিবৃতিতে স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ব্যবস্থা ‘সাময়িক এবং এর মাধ্যমে স্থায়ীভাবে পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে না।’

কর্মকর্তারা আরও জানিয়েছেন, অভিবাসীদের ‘স্বেচ্ছায় গায়ানায় স্থানান্তর করা হবে’ এবং সেখানে অবস্থান করেই তারা নিজেদের অভিবাসন-সংক্রান্ত অবস্থার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন।

সিদ্ধান্তের ফলাফলের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তিরা হয় নিজ দেশে ফিরে যাবেন অথবা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কোনো দেশে চলে যাবেন।

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ