spot_img

রাজধানীতে ছিনতাই রোধে র‍্যাবের পেট্রোলিং কার্যক্রম শুরু

অবশ্যই পরুন

সম্প্রতি ছিনতাই বেড়ে যাওয়ায় রাজধানীতে ‘ক্রস কান্ট্রি মোটর বাইক পেট্রোলিং’ কার্যক্রম শুরু করেছে র‍্যাব।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় মোটরসাইকেলে ছিনতাই প্রতিরোধে এ কার্যক্রম চালায় সংস্থাটি।

এ সময় র‍্যাব-২-এর এএসপি সৌরভ মাহমুদ জানান, মূলত শেষ রাতে নগরবাসীকে নিরাপত্তা দেওয়া এবং ছিনতাইকারীদের মনে আতঙ্ক তৈরির উদ্দেশেই এ কার্যক্রম। রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত টহল চলবে। এছাড়া, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত র‍্যাবের নিয়মিত পেট্রোল কার্যক্রমও চলমান থাকবে।

এদিকে, রাতে যেকোনো অসঙ্গতি চোখে পড়লে র‍্যাবের হটলাইনে কল দেওয়ার আহ্বানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর রবার্ট প্যাটিনসন অভিনীত নতুন ছবি ‘প্রাইমটাইম’ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ