২৮ ফেব্রুয়ারি, ২০২৬। ইতিহাসের পাতায় ‘যুদ্ধ’ অধ্যায়ে নতুন করে নাম লেখায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টার্গেট ‘ইরান’। তবে, টার্গেট ‘প্রি-ডিসাইডেড’ হলেও ভুল করে বসে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলা আঘাত হানে ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি স্কুলে। ভয়াবহ এই হামলার মধ্য দিয়ে শুরু হয় ‘যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল’ যুদ্ধ। এই হামলায় নিহত শিক্ষার্থীদের হারানোর শোক এখনও বয়ে বেড়াচ্ছেন ইরানিরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) ধারণ করা ছবিতে দেখা যায়, নিহত শিশুদের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলটির চিত্রও উঠে এসেছে সাম্প্রতিক ছবিতে।
গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের ওই স্কুলে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর বহু শিশুর প্রাণহানি ঘটে। হামলার পর স্কুলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহত শিশুদের স্মরণে তাদের মরদেহ দাফন করা হয়েছে স্থানীয় একটি কবরস্থানে।
৫ সেপ্টেম্বরের দৃশ্যগুলোতে একদিকে যেমন হামলায় বিধ্বস্ত স্কুলটির চিত্র দেখা গেছে, অন্যদিকে নিহত শিশুদের কবর ঘিরে স্বজন ও স্থানীয়দের শোকের স্মৃতিও ফুটে উঠেছে।

