spot_img

চুক্তির পর রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ডিজেলের প্রথম চালান

অবশ্যই পরুন

রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতার পর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাতে যাচ্ছে রাশিয়া।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) একটি ট্যাংকারে করে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

নোভাক জানান, আরও ডিজেল সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াটি এখনো চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাইরেও অন্যান্য দেশে ডিজেল সরবরাহ করতে পারবে রাশিয়া।

পাশাপাশি ডিজেল রফতানির পরিমাণ অতীত অবস্থায় ফিরিয়ে নেয়ার ব্যপারেও আশাবাদী নোভাক। বলেন, ক্ষতিগ্রস্ত নর্ড স্ট্রিম গ্যাস পাইপ লাইনগুলো মেরামত করা সম্ভব।

এর আগে, বুধবার নোভাক জানান, যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য ডিজেলের চালান প্রস্তুত করা হচ্ছে। জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত করার কাজও প্রায় শেষ পর্যায়ে।

সর্বশেষ সংবাদ

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ