spot_img

‘যতদিন প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, ততদিন শিক্ষা ব্যবস্থায় কমতি হবে না’

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমান যতদিন দায়িত্বে আছেন, ততদিন দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো কমতি থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় এনে পুষ্টিকর খাবার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসার মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রতিটি শিশুকে সঠিক শিক্ষা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষকদের নিজেদের আরও শিক্ষিত হওয়ার পাশাপাশি নিয়মিত অনুশীলন বাড়াতে হবে।

সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশের প্রতিটি শিশুকে বিদ্যালয়মুখী করার পাশাপাশি তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষকদের নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে।

শিক্ষকদের পে-স্কেল ও গ্রেড নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পে-স্কেল, গ্রেড নিয়ে আর চিন্তা করতে হবে না। সরকার এ বিষয়ে কাজ করছে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান এবং ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

তিন ধাপে কত শতাংশ করে বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মূল বেতন তিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ