spot_img

মোহাম্মদপুর, লালবাগ ও বংশাল থানার বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার

অবশ্যই পরুন

রাজধানীর মোহাম্মদপুর, লালবাগ ও বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর, লালবাগ ও বংশাল থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ থানা পুলিশ ৩২ জনকে গ্রেফতার করেছে। এছাড়া, লালবাগ থানা পুলিশ ৮ জনকে এবং বংশাল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। এদিকে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় তারা।

সর্বশেষ সংবাদ

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন গুম আইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ