spot_img

নজরুলের গান ও কবিতা আমাদের নির্ভীক হতে শেখায়: রিজভী

অবশ্যই পরুন

ফ্যাসিবাদকে প্রতিহত করতে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে নজরুল বিচরণ করেননি। সমাজের বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। দ্রোহ সমস্ত কালকে পেরিয়ে যায়।

রিজভী বলেন, নজরুল শুধু সামাজিক অন্যায় নয়, সব ধরনের চোখ রাঙানিকে উপেক্ষা করে বিপ্লবের বাণী প্রচার করেছিলেন। এত বড় প্রতিভা বাংলাভাষীদের মধ্যে আর নেই। যখন আমরা জুলুমের মধ্যে পড়ি, তখন প্রতিবাদ করতে আমাদের শিখিয়েছে নজরুলের কবিতা। অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠায় নজরুলই আমাদের শক্তি।

তিনি আরও বলেন, নজরুলের গান ও কবিতা আমাদের নির্ভীক হতে শেখায়। নজরুলের চর্চা নতুন করে শুরু হয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপে নজরুল এক অবিচ্ছেদ্য অংশ।

সর্বশেষ সংবাদ

প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ