spot_img

কৃষি ও মৎস্যপণ্যের গুণগত মান নিশ্চিতে আপস না করার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর

অবশ্যই পরুন

উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি ও মৎস্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিতে আপস না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর বনানীতে ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে’র অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী করতে এই খাতের রফতানি বাড়ানোর তাগিদ দেন তিনি।

এসময়, খাদ্যে ক্ষতিকর উপাদানের উদ্বেগ দূর করতে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ মাটি, পানি ও বায়ুদূষণ এবং হেভি মেটালের ঝুঁকি কমাতে গবেষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি, নিরাপদ খাদ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন বক্তারা।

সর্বশেষ সংবাদ

হুমকির কারণে যুক্তরাজ্য থেকে মার্কিন বোমারু বিমান সরানো হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্পর্কিত হুমকির কারণে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ