spot_img

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪শ’ ৪ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

অবশ্যই পরুন

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে, ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, তিন মাসের ব্যবধানে বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

খেলাপি ঋণের ভারে জর্জরিত ব্যাংক খাত। নানা ধরণের সুবিধা দিয়ে খেলাপি ঋণ আদায়ে তেমন অগ্রগতি আসেনি।

বিশ্লেষকদের মতে, খেলাপি বাড়ার প্রধান কারণগুলো হলো দুর্বল ঋণ যাচাই-বাছাই ও তদারকি। প্রভাবশালী চাপে ঋণ বিতরণ, তহবিল তছরুপ এবং ধীরগতির আইনি প্রক্রিয়া। এর ফলে ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হয়েছে।

একইসঙ্গে, বেড়েছে ঋণের সুদ হারও। এই পরিস্থিতিতে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে আছেন ব্যাংকাররা। যার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমছে।

সর্বশেষ সংবাদ

কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক; এক্ষেত্রে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ