spot_img

ইয়ামালকে রিয়ালে চান না মরিনিয়ো

অবশ্যই পরুন

বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামালকে রিয়াল মাদ্রিদে নেওয়ার কোনো আগ্রহ নেই বলে স্পষ্ট জানিয়েছেন ক্লাবটির প্রধান কোচ হোসে মরিনিয়ো। সুযোগ পেলেও এই তরুণ তারকাকে দলে ভেড়াবেন না বলে জানিয়েছেন পর্তুগিজ কোচ।

আসন্ন মৌসুমে লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির তরুণ উইঙ্গারকে নিয়ে মরিনিয়োর মন্তব্য আলোচনায় এসেছে।

চলতি সপ্তাহে ‘এল চিরিংগিতো টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনিয়োর কাছে ইয়ামালকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার বিষয়ে জানতে চাওয়া হয়।

জবাবে তিনি বলেন, ‘সে খুব ভালো একজন খেলোয়াড়, কিন্তু না। আমাদের দলে ইতোমধ্যেই সেরা খেলোয়াড়রা রয়েছে।’

মরিনিয়োর বিশ্বাস, সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার মতো প্রতিভা রিয়াল মাদ্রিদের বর্তমান দলেই রয়েছে। তাই বার্সেলোনার তরুণ তারকাকে দলে নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি।

সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেওয়া তরুণ ফুটবলার ইয়ান দিওমান্দেকেও নিয়ে কথা বলেন মরিনিয়ো।

রেকর্ড ফিতে দিওমান্দেকে দলে পাওয়ার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন কি না জানতে চাইলে বলেন, ‘না, আমি তাকে আলাদা করে চাইনি। তবে সবার মতোই দলে পেতে চেয়েছিলাম। সে চমৎকার একজন ফুটবলার, আক্রমণভাগের দুই প্রান্তেই খেলতে পারে।’

ইয়ান দিওমান্দের বহুমুখী প্রতিভা রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। তাকে দলে নিতে স্প্যানিশ জায়ান্টদের খরচ হয়েছে ১৪ কোটি ইউরো।

এদিকে লামিন ইয়ামালও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বার্সেলোনার হয়ে সাফল্যের পাশাপাশি স্পেনের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই তরুণ তারকা। ফলে আগামী মৌসুমে ইয়ামাল ও মরিনিয়োর রিয়াল মাদ্রিদের দ্বৈরথ নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি

পর্তুগালে প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ