spot_img

‘বিশ্ব আমাদের বিজয় স্বীকার করছে, এখনই যুদ্ধ শেষ করা ভালো’: ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ একসময় শেষ করতেই হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ‘আজই যুদ্ধ শেষ করা ভালো—যখন আমরা শক্তিশালী ও সম্মানিত অবস্থানে আছি, যখন পুরো বিশ্ব আমাদের বিজয় স্বীকার করছে।’

শুক্রবার (২১ আগস্ট) ইরানের মেডিকেল কমিউনিটির ইসলামিক অ্যাসোসিয়েশনের ৩১তম সাধারণ সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শেষ পর্যন্ত থামাতেই হবে। তবে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের অবসান ঘটানোই ভালো হবে বলে মনে করেন তিনি। তার দাবি, বিশ্ব এখন স্বীকার করছে যে যুক্তরাষ্ট্র সব ধরনের নিয়মকানুন উপেক্ষা করে ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোয় হামলা চালিয়েছে। এ কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় দেশের অভ্যন্তরে জনঅসন্তোষের বিষয়টিও স্বীকার করেন পেজেশকিয়ান। যুদ্ধের কারণে ইরানের অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে। ফলে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাও কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘সমাজে যদি অসন্তোষ বা ক্ষোভ থাকে, তার অর্থ হলো আমাদের যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবে করতে পারিনি।’

যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইরানের বন্দর ও সংশ্লিষ্ট জাহাজের ওপর মার্কিন নৌ-অবরোধের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলেও জানান পেজেশকিয়ান। তার ভাষ্য, এসব পদক্ষেপ ইরানের আমদানি-রফতানি কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে।

সরকারের জ্বালানি ভর্তুকি নিয়েও প্রশ্ন তোলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, সরকার প্রতি লিটার পেট্রোল ১ লাখ ৩০ হাজার তুমান দরে কিনে তা মাত্র ১ হাজার ৫০০ তুমানে বিক্রি করবে—এমন ব্যবস্থা কতদিন টেকসই হতে পারে?

পেজেশকিয়ানের মতে, এ ধরনের নীতির কারণে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অর্থায়ন করা কঠিন হয়ে পড়তে পারে। এর মধ্যে খাদ্য ভর্তুকি ও বীমা কর্মসূচিও রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, এসব কর্মসূচিতে অর্থের সংকট দেখা দিলে শ্রমিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সরকারি কর্মচারীদের জীবন-জীবিকাও ঝুঁকির মুখে পড়তে পারে।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ভয়াবহ পরিণতি

ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার মাধ্যমে কিয়েভ এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ