spot_img

গোবিন্দ-সুনীতার দাম্পত্যে নতুন মোড়

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নতুন খবর সামনে এসেছে। সুনীতা তার করা ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন গোবিন্দর ম্যানেজার শশী সিনহা। বলিউড হাঙ্গামা থেকে জানা যায় বুধবার (১৯ আগস্ট) মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে ছেলে যশবর্ধন আহুজাকে সঙ্গে নিয়ে দেখা যায় সুনীতাকে। আদালতের বাইরে পাপারাজ্জিদের প্রশ্নের জবাবে মজা করে তিনি বলেন, জন্মদিন পালন করতে এসেছিলাম।

এরপর সুনীতার আদালতে যাওয়াকে ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটান গোবিন্দর ম্যানেজার শশী সিনহা। তিনি জানান, সুনীতা তার করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন এবং বর্তমানে দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক রয়েছে। সুনীতাকে আদালতের বাইরে কিছুটা রাগান্বিত দেখাচ্ছিল এমন আলোচনা প্রসঙ্গে শশী সিনহা বলেন, তা কে রাগী দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন দাম্পত্যে নতুন কোনো সমস্যা হয়েছে। তবে তার দাবি, এখন দুজনের মধ্যে সব ঠিক আছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে সুনীতা গোবিন্দর বিরুদ্ধে ডিভোর্সের আবেদন করেছিলেন। হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর অধীনে করা ওই আবেদনে পরকীয়া, মানসিক নির্যাতন ও পরিত্যাগের মতো অভিযোগের কথা উঠে এসেছিল।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। তাদের দুই সন্তান মেয়ে টিনা আহুজা এবং ছেলে যশবর্ধন আহুজা। দীর্ঘ প্রায় চার দশকের দাম্পত্যজীবনে বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও এবার মামলা প্রত্যাহারের খবর তাঁদের সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে: প্রধানমন্ত্রী

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ