spot_img

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত ইরান’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও অচলাবস্থার মধ্যেই দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে তেহরানের নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত তার কঠোর অবস্থান থেকে সরে এসে বিদ্যমান সমঝোতা স্মারক মেনে নিতে বাধ্য হতে পারেন।

ইরানের সংবাদপত্র আল-উইফাকের প্রধান সম্পাদক মোখতার হাদ্দাদ আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের কৌশল সম্পর্কে অতীত অভিজ্ঞতা থেকে ইরান মনে করে, তিনি সাধারণত শুরুতে অত্যন্ত কঠোর ও উচ্চমাত্রার দাবি সামনে আনেন এবং পরে সেখান থেকে পিছু হটেন।

হাদ্দাদের ভাষায়, আমেরিকান প্রেসিডেন্টের এই সুপরিচিত আচরণের মাধ্যমে অভিজ্ঞতা ইরানকে প্রমাণ করেছে যে, তিনি একটি উঁচু সীমা নিয়েই আসেন।

তার মতে, অচলাবস্থা যত দীর্ঘ হবে, ট্রাম্পের ওপরও সমঝোতায় ফেরার চাপ তত বাড়তে পারে। তিনি বলেন, শেষ পর্যন্ত পরিস্থিতি দীর্ঘায়িত হলে মার্কিন প্রেসিডেন্ট পিছু হটে আবার আলোচনায় ফিরবেন এবং সমঝোতা স্মারক মেনে নিতে বাধ্য হবেন।

তবে কেবল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন বা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইরান তার কৌশল নির্ধারণ করছে—এমন ধারণা সরাসরি প্রত্যাখ্যান করেছেন হাদ্দাদ।

তিনি বলেন, যারা মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচন কিংবা মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভর করছে, তারা ভুল ধারণা করছেন। তার দাবি, তেহরান ওয়াশিংটনের রাজনৈতিক ক্যালেন্ডারের জন্য অপেক্ষা করছে না; বরং দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনাকে মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করছে।

হাদ্দাদ আরও স্পষ্ট করে বলেন, ইরানি পক্ষের মার্কিন প্রেসিডেন্টের ওপর মৌলিক কোনো আস্থা নেই। ফলে ট্রাম্প ভবিষ্যতে অবস্থান পরিবর্তন করবেন—এমন প্রত্যাশা থাকলেও তেহরান নিজেদের নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনা কোনোভাবেই শুধু মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল রাখছে না।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তেহরানের বক্তব্য থেকে স্পষ্ট, তারা একদিকে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা খোলা রাখছে, অন্যদিকে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্যও নিজেদের প্রস্তুত রাখছে।

ফলে সামনে মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—ট্রাম্প কি শেষ পর্যন্ত কঠোর অবস্থান থেকে সরে এসে সমঝোতার পথে ফিরবেন, নাকি ইরান-যুক্তরাষ্ট্র অচলাবস্থা আরও দীর্ঘ সংঘাতে রূপ নেবে? আল জাজিরা

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে ৬৪ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাস বহুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ