spot_img

আরও ৫ দিনের রিমান্ডে ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন

অবশ্যই পরুন

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমনের আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে দুই দফায় ১৫ দিনের রিমান্ডে নিয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করে চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় পুলিশ আসামি মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ২৮ জুলাই রাতে যশোর সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পথে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।

ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোলের তাণ্ডব

হ্যারি কেইন ও বুকায়ো সাকা জোড়া গোল করেছেন। জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন ও মর্গান রজার্সও গোলের তালিকায় নাম লিখিয়েছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ