spot_img

গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে হঠকারিতা বলা হচ্ছে: নাহিদ

অবশ্যই পরুন

গণতান্ত্রিক আন্দোলনে গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন

নাহিদ বলেন, বিরোধীদল সংসদ ও বাইরে কথা বলবে—এটাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র। তবে গণতন্ত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা একটি নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব সাংবাদিক শহীদ ও আহত হয়েছেন, সরকার যেন তাদের যথাযথ ব্যবস্থা নেয়। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া উদ্যোগগুলোও যেন চলমান রাখা হয়।

তিনি আরও বলেন, সাংবাদিকদের চাওয়ার খুব বেশি কিছু নেই; তারা শুধু চান, স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে।

সর্বশেষ সংবাদ

ঐতিহাসিক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের উন্নতি

ডারউইনে ইতিহাস গড়ল বাংলাদেশ। যে মাঠে ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের টেস্ট যাত্রা শুরু করেছিল বাংলাদেশ, সেই ডারউইনেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ