spot_img

এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

অবশ্যই পরুন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চলতি বছরেই পে-স্কেল কার্যকর হবে এবং সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

আজ সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী।

পে কমিশনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করছি। আজ আলোচনা হয়েছে। অধিকতর আলোচনার প্রয়োজন আছে। আমরা পরে আবার বসবো।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু জানান, এ বছরই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে। তবে পে-স্কেল হলে মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে তা ঘোষণার পর জানানো হবে।

 

সর্বশেষ সংবাদ

লেদারভিত্তিক শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে সরকার:

সরকার লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্পে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ