spot_img

মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে: মতিউর রহমান আকন্দ

অবশ্যই পরুন

মুক্তিযুদ্ধে বাংলাদেশ নয়, বরং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জামায়াতের অবস্থান ছিল বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান আকন্দ।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মতিউর রহমান আকন্দ বলেন, যুদ্ধ জয়ের পর স্বাধীন দেশের কাছে আত্মসমর্পণ না করে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছিল ষড়যন্ত্রের নীলনকশার বাস্তবায়ন। এ কারণে ভারতীয় সেনাবাহিনীর অধীনে যুদ্ধ করতে জামায়াত প্রস্তুত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে জামায়াত প্রস্তুত রয়েছে। দেশের স্বার্থে দলটির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি সম্মেলনে বিএনপিরও সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে ড. কামাল হোসেনের জোটে গিয়ে নির্বাচন করতে চাওয়া বিএনপি এখন জামায়াতকে ‘গুপ্ত’ বলে।

মতিউর রহমান আকন্দ বলেন, যারা জামায়াতকে ‘গুপ্ত’ বলছে, তারাই হারিয়ে যাবে। ইসলামি আন্দোলনকে বিদায় করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জামায়াতের নেতা-কর্মীদের কেন্দ্রভিত্তিক মজবুত সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। আসন্ন নির্বাচনে যাতে কেউ ভোট ডাকাতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস

স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেসকে দলে ভেড়াতে বার্সেলোনার সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রায় ৫০...

এই বিভাগের অন্যান্য সংবাদ