spot_img

কৃষ্ণসাগরে রাশিয়ার নভোরোসিস্ক নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা

অবশ্যই পরুন

কৃষ্ণসাগরীয় অঞ্চলের রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও নৌঘাঁটি নভোরোসিস্কে রাতভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। এই বড় ধরণের সমন্বিত হামলায় রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ দুটি প্রধান শস্য রফতানি০ টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় রুশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইউক্রেনীয় হামলায় এক শিশুসহ অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই রুশ নৌঘাঁটিতে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আধুনিক জেট ড্রোন ও নৌ-ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, এ হামলায় রাশিয়ার দুটি আধুনিক ফ্রিগেটসহ মোট চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার সময় বিস্ফোরণের তোড়ে শহরের অন্তত ২৪টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বন্দরের সংযোগকারী মূল পানির পাইপলাইন ফেটে যাওয়ায় সমগ্র নভোরোসিস্ক শহরে সুপেয় পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে পাল্টা হিসেবে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে গত দুই দিনে তীব্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার সেই ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

আমার নাম পলি, তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেশ কড়া বার্তা দিয়েছেন নায়িকা পলি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ