spot_img

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১৮শ শতকের হাতে লেখা কোরআন

অবশ্যই পরুন

সৌদি আরবের মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হলি কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১৮শ শতকের একটি হাতে লেখা পবিত্র কোরআনের পাণ্ডুলিপি। ঐতিহাসিক এই পাণ্ডুলিপিতে সে সময়ের কোরআন লেখার নিখুঁত পদ্ধতি, ইসলামী ক্যালিগ্রাফি ও অলংকরণশিল্পের অনন্য নিদর্শন ফুটে উঠেছে।

রোববার (৯ আগস্ট) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

কালো কালি দিয়ে লেখা পাণ্ডুলিপিটিতে ইসলামী ক্যালিগ্রাফির একাধিক ধারার বৈশিষ্ট্যের সমন্বয় দেখা যায়। এতে লেখকের দক্ষতা এবং বিভিন্ন ক্যালিগ্রাফি রীতির স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রয়োগের সক্ষমতারও পরিচয় পাওয়া যায়।

পাণ্ডুলিপিতে হরকত ও অন্যান্য স্বরচিহ্ন অত্যন্ত নিখুঁতভাবে সংযোজন করা হয়েছে। হাতে লেখা কোরআনের ক্ষেত্রে শুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সে সময় কতটা গুরুত্ব দেওয়া হতো, এসব চিহ্নে তার প্রতিফলন রয়েছে।

পাণ্ডুলিপির শুরুর পাতাগুলোতে রয়েছে ফুলেল নকশা ও সূক্ষ্ম অলংকরণ। এসব নকশা ১৮শ শতকের কোরআনিক পাণ্ডুলিপি অলংকরণের বিশেষ শিল্পরীতির পরিচয় বহন করে।

জাদুঘরে প্রদর্শিত এই ঐতিহাসিক পাণ্ডুলিপি দর্শনার্থীদের হাতে লেখা কোরআনের ইতিহাস ও বিকাশ সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি আরবি ক্যালিগ্রাফির বিবর্তন এবং পাণ্ডুলিপি তৈরিতে ব্যবহৃত অলংকরণ ও সোনালি কারুকাজের কৌশল সম্পর্কেও ধারণা পাওয়া যাচ্ছে।

শুধু ধর্মীয় ঐতিহ্যের নিদর্শন নয়, ১৮শ শতকের এই পাণ্ডুলিপি ইসলামী শিল্প, ক্যালিগ্রাফি ও প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণের দীর্ঘ ইতিহাসেরও গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আরব নিউজ

সর্বশেষ সংবাদ

দরকষাকষির জন্য ১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরায়েল

হামাসের কাছে কোনো ইসরায়েলি বন্দি না থাকা সত্ত্বেও ভবিষ্যৎ বিনিময় চুক্তিতে ব্যবহারের উদ্দেশ্যে ইসরায়েল প্রায় এক হাজার ৭০০ ফিলিস্তিনির...

এই বিভাগের অন্যান্য সংবাদ