spot_img

মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা বেন জোনস

অবশ্যই পরুন

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’-এর অভিনেতা বেন জোনস মারা গেছেন।

রোববার (৯ আগস্ট) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বেন জোনস সিরিজটিতে ‘কুটার ড্যাভেনপোর্ট’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি দেশটির প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বেন জোনসের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্ত্রী আলমা ভিয়াটর।

পোস্টে তিনি লেখেন, ‘আজ আমি আমার জীবনের ভালোবাসাকে হারিয়েছি। বেন একটি বড় ধরনের হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

তিনি জানান, মৃত্যুর সময় বেন বাড়িতেই ছিলেন এবং তার প্রিয় চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন আটলান্টা ব্রেভস ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের ম্যাচ দেখার জন্য।

স্বামীর স্মৃতিচারণ করে আলমা ভিয়াটর আরও বলেন, বেন অত্যন্ত সমৃদ্ধ ও পরিপূর্ণ জীবন কাটিয়েছেন। তিনি অনেককে ভালোবাসতেন এবং অনেক মানুষের ভালোবাসাও পেয়েছেন। তার শূন্যতা পূরণ হওয়ার নয় বলেও জানান তিনি।

বেন জোনস ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত প্রচারিত ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’ সিরিজে ‘কুটার’ চরিত্রে অভিনয় করেন। চরিত্রটির মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সফল ছিলেন বেন জোনস। তিনি জর্জিয়া অঙ্গরাজ্য থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দুই মেয়াদ দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে নতুন সূচনা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ