spot_img

পুতিন ভূমি দখলের জন্য যুদ্ধ করছেন না: ইউক্রেনিয় মানবাধিকারকর্মী

অবশ্যই পরুন

ইউক্রেনের মানবাধিকারকর্মী ওলেক্সান্দ্রা মাতভিইচুক বলেছেন, রাশিয়ার প্রভাব ও নিয়ন্ত্রণের ছায়ায় প্রায় তিন শতাব্দী থাকার পর ইউক্রেন এখন আবার ইউরোপের সঙ্গে যুক্ত হচ্ছে।

সম্প্রতি স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ইউরোপিয়ান অর্ডার অব মেরিট গ্রহণের সময় আবেগাপ্লুত কণ্ঠে বলেন ইউক্রেনের মানবাধিকারকর্মী ওলেক্সান্দ্রা মাতভিইচুক।

মাতভিইচুক সেন্টার ফর সিভিল লিবার্টিজের প্রধান। সংগঠনটি ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়। ইউরোপীয় একীকরণ এবং ইউরোপীয় মূল্যবোধের প্রচার ও সুরক্ষায় ‘গুরুত্বপূর্ণ অবদানের’ স্বীকৃতি হিসেবে মাতভিইচুককে ইউরোপিয়ান অর্ডার অব মেরিটের প্রথম দিকের কয়েকজন পুরস্কারপ্রাপ্তদের একজন।

মাতভিইচুক বলেন, ইউক্রেন ইউরোপের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের মূল্যবোধে ফিরে আসছে। তবে এই ফিরে আসার জন্য ইউক্রেনকে যুদ্ধ, প্রাণহানি ও ধ্বংসের মাধ্যমে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে।

তার মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের লক্ষ্য ইউক্রেন দখল করা নয়। ইউক্রেনকে তিনি ইউরোপের দিকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে দেখেন। তাই ইউক্রেন যদি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ না করত, তাহলে রুশ বাহিনী আরও ইউরোপের দিকে এগিয়ে যেতে পারত।

এই কারণে মাতভিইচুক মনে করেন, ইউক্রেন শুধু নিজের নিরাপত্তার জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্যও লড়াই করছে।

তিনি আরও সতর্ক করে বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা বড় সংকটের মধ্যে রয়েছে। জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের ওপর প্রতিষ্ঠিত যে বিশ্বব্যবস্থা ছিল, তা দুর্বল হয়ে পড়েছে।

তার মূল বক্তব্য হলো, ইউরোপ শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়; ইউরোপের আসল পরিচয় তার মূল্যবোধ—স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকার। এসব মূল্যবোধ রক্ষার জন্য প্রয়োজন হলে ইউরোপকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

মাতভিইচুকের ভাষায়, কোনো সমাজের ভবিষ্যৎ নির্ভর করে সে সমাজ তার মূল্যবোধ রক্ষার জন্য কতটা প্রস্তুত—তার ওপর।

সূত্র: ইউরোনিউজ , ফেসবুকে প্রচারিত বক্তব্য

সর্বশেষ সংবাদ

হরমুজের আগের অবস্থায় ফেরার সুযোগ নেই: ইরানি গবেষক

হরমুজ প্রণালীকে ঘিরে যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের তেহরানভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ