spot_img

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৯ জনের

অবশ্যই পরুন

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘বেঙ্গল স্লিপার কোচ’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এ দুর্ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সংবাদ

বিরাট কোহলিকে টপকে এক নম্বরে শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছেন। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫-এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ