spot_img

সোনাক্ষীকে ইঙ্গিত করে মন্তব্য? কঙ্গনাকে ঘিরে নতুন বিতর্ক

অবশ্যই পরুন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও বিতর্কের কেন্দ্রে। কারও নাম উল্লেখ না করেই এক সহ-অভিনেত্রীকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি এক পোস্টে কঙ্গনা লেখেন, “নাম নেব না, তবে এক জিহাদি মোটা অভিনেত্রী নিট আন্দোলন নিয়ে ভিডিও বানাচ্ছিল। অথচ ঝাড়খন্ডের আন্দোলনের সময় তার মুখ বন্ধ ছিল।”

পোস্টে তিনি আরও দাবি করেন, তাকে নিয়েও নানা ধরনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এরপর ওই অভিনেত্রীর পোশাক ও ব্যক্তিত্ব নিয়েও মন্তব্য করেন কঙ্গনা।

তার ভাষ্য, “আমি কাউকে অপমান করতে চাই না। তবে লক্ষ করেছি, ইদানীং এক অভিনেত্রী এমন পোশাক পরেন এবং এমনভাবে কথা বলেন, যেন তিনি একজন পকেটমার। তিনি হাফপ্যান্ট পরেন, উল্টো করে ক্যাপ পরেন। আন্দোলনকারীদের সমর্থন করতে গিয়ে পকেটমারের মতো ভাষায় কথা বলেন।”

কঙ্গনা আরও বলেন, একজন মানুষের পোশাক তার চিন্তাভাবনা ও ব্যক্তিত্বে প্রভাব ফেলে। তিনি ওই সহ-অভিনেত্রীকে উদ্দেশ করে লেখেন, “আগে আপনি খুব পরিপাটি পোশাক পরতেন, মার্জিতভাবে কথা বলতেন। আপনার কী হয়েছে? মতামত অবশ্যই আপনার নিজস্ব, তবে নিজের স্টাইলের দিকেও একটু নজর দিন। প্রয়োজনে আমি সাহায্য করতে প্রস্তুত।”

পোস্টের পাশাপাশি প্রকাশিত এক ভিডিওবার্তায় কঙ্গনা বলেন, কিছু সহ-অভিনেত্রী দীর্ঘদিন ধর্ম ও রাজনীতি নিয়ে নিরপেক্ষ থাকলেও বিয়ের পর হঠাৎ কট্টর বামপন্থি হয়ে গেছেন।

তিনি আরও বলেন, “আমি আগে একজন মধ্যপন্থি হিন্দু ছিলাম। এখন যদি আমি সংঘী হয়ে উঠি, তাহলে আমাকে কেন কটাক্ষ করা হবে? আমি কেন বদলাতে পারব না? আমি একসময় আধুনিক ছিলাম। এখন যদি কট্টর হিন্দু হয়ে উঠি, তাতে অন্যদের আপত্তি কোথায়?”

যদিও কঙ্গনা কোথাও কোনো নাম উল্লেখ করেননি, সামাজিক মাধ্যমে অনেকের ধারণা, তার মন্তব্য অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে উদ্দেশ্য করেই করা। কারণ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রকাশ্যে মত দিয়েছেন সোনাক্ষী। আন্দোলন-সংক্রান্ত তার প্রকাশিত কয়েকটি ভিডিওতে তাকে শর্টস ও ক্যাপ পরা অবস্থায় দেখা যায়।

কঙ্গনার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। গায়ক বিশাল দাদলানি এবং অভিনেতা সোনু সুদসহ অনেকেই তার বক্তব্যের বিরোধিতা করেন।

এদিকে সমালোচনার মধ্যেই কঙ্গনার পুরোনো চলচ্চিত্রের দৃশ্য এবং বিভিন্ন ফটোশুটের ছবি সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেনের মন্তব্য, একসময় ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও পোশাকের কারণে আলোচনায় থাকা কঙ্গনাই এখন একই বিষয় নিয়ে অন্যদের সমালোচনা করছেন।

সর্বশেষ সংবাদ

নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় আঘাতের হুঁশিয়ারি ইরানের

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ বিষয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ