spot_img

কারাগারে ৩ বছর পূরণ, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

অবশ্যই পরুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের কারাবন্দিত্বের ৩ বছর পূর্ণ হওয়ায় করাচিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।

পাল্টা জবাব হিসেবে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশের কঠোর পদক্ষেপ সত্ত্বেও পিটিআই সমর্থকেরা পুনরায় সংগঠিত হয়ে সরকারবিরোধী তুমুল স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান। তিনি ও তাঁর দল শুরু থেকেই এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে আসছে।

অন্যদিকে পাকিস্তান সরকারের দাবি, সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের আইনি প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে।

সর্বশেষ সংবাদ

সোনাক্ষীকে ইঙ্গিত করে মন্তব্য? কঙ্গনাকে ঘিরে নতুন বিতর্ক

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও বিতর্কের কেন্দ্রে। কারও নাম উল্লেখ না করেই এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ