spot_img

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

অবশ্যই পরুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শাহবাগে স্মৃতিস্তম্ভে শহীদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা। শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ করছে জাতি। দ্বিতীয় বার্ষিকীতে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আজ ভোর ৬টা ১ মিনিটে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শ্রদ্ধা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ পুনর্নির্মাণের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘এই গণঅভ্যুত্থানকে জাগ্রত রাখার জন্যে, সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্যে, সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে।’

জুলাই গণঅভ্যুত্থান চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, ‘এ জুলাই গণঅভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি। ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি—গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি, যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব।’

সর্বশেষ সংবাদ

শুভশ্রী-দেবের অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস, নেটদুনিয়া উত্তাল!

টালিউডের রুপালি পর্দায় দেব ও শুভশ্রী গাঙ্গুলীর জুটি মানেই ভক্তদের আলাদা উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক এক বছর...

এই বিভাগের অন্যান্য সংবাদ