spot_img

যুদ্ধ বাড়াতে চায় না তেহরান, শত্রুর হস্তক্ষেপও মেনে নেবে না: পেজেশকিয়ান

অবশ্যই পরুন

ইরান তার সীমান্ত রক্ষায় দৃঢ় অবস্থানে থাকলেও যুদ্ধের পরিধি আর বাড়াতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে পেজেশকিয়ানকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে কাজ করতে হবে, যেখানে শত্রুর হস্তক্ষেপের কোনো প্রলোভন থাকবে না, অনুপ্রবেশের কোনো সুযোগ থাকবে না এবং আমাদের বিভক্ত বা ধ্বংস করার কোনো পথও থাকবে না।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে তেহরান সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা করা হয়নি।

ফলে একদিকে ট্রাম্পের আলোচনার দাবি, অন্যদিকে তেহরানের সরাসরি অস্বীকার, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের বাস্তব অবস্থা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

এ অবস্থায় পেজেশকিয়ানের বক্তব্যে ইরানের প্রতিরক্ষামূলক অবস্থানের পাশাপাশি সংঘাত আরও বিস্তৃত না করার ইঙ্গিত পাওয়া গেলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে তেহরানের অবস্থান এখনো স্পষ্ট নয়।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ