spot_img

বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

আগামীকাল বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মঙ্গলবার (০৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দিবসটি উপলক্ষে আগামীকাল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে দিবসটি ঘিরে নানা কর্মসূচিও পালন করা হবে।

জানা যায়, আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরটি পরিদর্শন করবেন।

উদ্বোধনের পর আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ