spot_img

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

অবশ্যই পরুন

২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অন্যতম আসামি যুবলীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা হান্নান মিয়াকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক গাজী কামালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেফতার করে। ওই এলাকার মফিজ মাঝির ছেলে হান্নান মিয়া রাজধানীর তেজগাঁও ওয়ার্ডের ২ নাম্বার ইউনিটের যুবলীগ সভাপতি।

ওসি জানান, কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন একটি মিছিল করে। ওই ঘটনায় মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে সোপর্দের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, চাঁদপুর সদরে হান্নান মিয়া নামে এক যুবলীগ নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ১০ বছর পর ২০২৪ সালের ২৩ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন ফজলুল করিম নামে এক ব্যক্তি। যেই মামলার ১ শ ৭৮ নাম্বার আসামি গ্রেফতার হওয়া যুবলীগ নেতা হান্নান মিয়া।

সর্বশেষ সংবাদ

ইরানের সামনে দুটিই পথ, চুক্তি নয়তো পূর্ণ আত্মসমর্পণ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি আলোচনা চলেনি এবং কেবল ওমানের সাথে তারা যোগাযোগ রাখছে বলে ইরান যে বিবৃতি দিয়েছে, তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ