spot_img

রণবীরকে নিয়ে তুমুল আলোচনা, যা বললেন আলিয়া

অবশ্যই পরুন

বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’–এর অফিশিয়াল ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নীতিশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক চলচ্চিত্রের ট্রেলার দর্শকদের একাংশের প্রশংসা কুড়ালেও, পোশাক ও কিছু চরিত্রের উপস্থাপনাকে ঘিরে সমালোচনাও দেখা যাচ্ছে।

ট্রেলার প্রকাশের পর রণবীর কাপুরের ‘শ্রীরাম’ এবং যশের ‘রাবণ’ রূপ বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছে। তবে সীতার পোশাক ও কৈকেয়ীর চরিত্রে লারা দত্তের কস্টিউম নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন অনেকেই।

এদিকে সিনেমার ট্রেলার প্রকাশের পর স্বামী রণবীর কাপুরকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারের লিংক শেয়ার করে তিনি লিখেছেন, ‘দিওয়ালি ২০২৬’। সঙ্গে ব্যবহার করেছেন কয়েকটি স্পার্কল ইমোজি। সংক্ষিপ্ত এই বার্তার মাধ্যমে ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।

এর আগে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের সময়ও আলিয়া জানিয়েছিলেন, রণবীর কাপুর এই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তার বিশ্বাস, দর্শকরা বড় পর্দায় এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হবেন। প্রকাশিত ট্রেলারে শুরুতেই লঙ্কেশ রাবণের ভূমিকায় যশকে দেখা যায়। এরপর মানবজাতিকে রক্ষার বার্তা নিয়ে শ্রীরামের চরিত্রে আবির্ভূত হন রণবীর কাপুর। রাজা দশরথের চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল, আর সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী।

ট্রেলারে রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে রাম-সীতার বিবাহ, ১৪ বছরের বনবাস, সীতা হরণ এবং রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির দৃশ্য। পাশাপাশি রাবণকে উদ্দেশ্য করে শ্রীরামের একটি সংলাপও দর্শকদের দৃষ্টি কেড়েছে, যেখানে তিনি দৃঢ় কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেন। সব মিলিয়ে ট্রেলার প্রকাশের পর থেকেই ‘রামায়ণ’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। সিনেমাটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

আবারও ইংল্যান্ডের অধিনায়ক হলেন রুট

চার বছর আগে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন জো রুট। তবে আবার সেই দায়িত্বে ফিরছেন তিনি। নতুন করে অধিনায়কত্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ