spot_img

কাঁচা মরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে সহনীয় হবে দাম: কৃষিমন্ত্রী

অবশ্যই পরুন

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমদানীকৃত কাঁচা মরিচ বাজারে আসতে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে এর দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে এদিন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোক্তাদের স্বার্থে বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।’ তিনি বাজার পরিস্থিতি সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এ উদ্যোগ বাজারে সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ