spot_img

আবারও শেষ মুহূর্তে অনুপমের কনসার্ট স্থগিত

অবশ্যই পরুন

সব প্রস্তুতি সম্পন্ন করার পরও আবারও শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি হওয়ার কথা ছিল।

বুধবার (২৯ জুলাই) আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে।

তবে যেসব দর্শক কনসার্টটির টিকিট কিনেছেন, তাদের প্রত্যেককে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে, ২৬ জুন একই ভেন্যুতে সব প্রস্তুতি সম্পন্ন হলেও অনুপম রায়ের কনসার্টটি অনিবার্য কারণে স্থগিত করতে হয়েছিল আয়োজকদের। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুপম রায়ের নির্ধারিত কনসার্ট বাতিল হলো।

সর্বশেষ সংবাদ

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর...

এই বিভাগের অন্যান্য সংবাদ