spot_img

ডিপজলের বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

ঢাকাই সিনেমার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকে আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করেন আজিজুর রহমান। আদালত বাদীর অভিযোগ শুনে বিষয়টি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক সুনাম ও পরিচিতি নিয়ে ঈর্ষার কারণে ডিপজল বিভিন্নভাবে তার মানহানির চেষ্টা করছেন বলে দাবি করেছেন বাদী। এর ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই জিডিতে অভিযোগ করা হয়েছিল, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে নতুন সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন এবং সম্পত্তির মালিকানা দাবি করে ভাড়া চাওয়ার চেষ্টা করেন।

তবে মামলার অভিযোগে বলা হয়েছে, ওই জিডির তদন্তে পুলিশ আজিজুর রহমানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি।

বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। কিন্তু ডিপজল সেটিকে নিজের সম্পত্তি হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন, যা তাকে সামাজিকভাবে হেয় করেছে।

মামলায় আরও অভিযোগ করা হয়, ফেসবুক পোস্টের পাশাপাশি বিষয়টি টেলিভিশন, সংবাদপত্র ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রচার হওয়ায় তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি করেছেন বাদী।

এ বিষয়ে ডিপজল বা তার পক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। আদালতের নির্দেশে তদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।

সর্বশেষ সংবাদ

ভবিষ্যতের এআই হবে আলাদিনের চেরাগের মতো: স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এমন এক পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে, যা মানুষের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ