spot_img

‘এটি কেবল শুরু, পথ এখনও অনেক বাকি’—নতুন বার্তা ‘তেলাপোকা পার্টি’ প্রধানের

অবশ্যই পরুন

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের পর এবার নতুন বার্তা দিয়েছেন ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, এটি কেবল শুরু, পথ এখনও অনেক বাকি।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি আন্দোলনে অংশ নেওয়া সমর্থকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দেশের বিভিন্ন ইস্যুতে সক্রিয় থাকার ইঙ্গিত দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, টানা ৩৭ দিনের আন্দোলনের পর আন্দোলনকারীদের অন্যতম দাবি পূরণ হওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছেন ৩০ বছর বয়সী এই তরুণ নেতা।

ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, এখন আমি কোনো দুশ্চিন্তা ছাড়াই ঘুমাতে পারছি। কী করতে হবে বা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে, সেই চাপ আর নেই। তবে আন্দোলনের ৩৭ দিনকে তিনি “অত্যন্ত কঠিন” সময় বলেও উল্লেখ করেন।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, এই আন্দোলনের মাধ্যমে যাত্রা শেষ হয়ে যায়নি। বরং এটি একটি দীর্ঘ পথচলার শুরু মাত্র। যারা শুরু থেকে আন্দোলনের পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিজিৎ জানান, টাইফয়েড ও জ্বরে আক্রান্ত থাকায় যন্তর মন্তরে উপস্থিত হয়ে সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারেননি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

ভিডিওতে তিনি বলেন, যারা ৩৭ দিন ধরে যন্তর মন্তরে অবস্থান করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। দেশের জন্য আপনারা যা করেছেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।

শুধু সমর্থকদেরই নয়, সমালোচকদের প্রতিও কৃতজ্ঞতা জানান অভিজিৎ। তার ভাষায়, গঠনমূলক সমালোচনা ও প্রশ্নই তাকে নিজের ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ করে দিয়েছে।

ভারতের প্রধান বিচারপতি তরুণদেরকে ‘তেলাপোকা’ নাম দিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করার পর জবাব হিসেবে গত মে মাসে সিজেপি প্রতিষ্ঠা করেছিলেন অভিজিৎ। পরবর্তী প্রায় ৭০ দিনের মধ্যে তা দেশটির জেন-জি বা নতুন প্রজন্মের শক্তিকে এক সুতোয় গাঁথা বিশাল আন্দোলনে রূপ নেয়।

খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার ‘তেলাপোকা’—যারা নিজেদের সিজেপির সমর্থক বলে পরিচয় দেন; রাজধানীর প্রাণকেন্দ্র দখল করে নেন। ভারতের ক্ষমতার প্রাণকেন্দ্রের একেবারে কাছে অবস্থিত ঐতিহাসিক আন্দোলনস্থল যন্তর মন্তরে ককরোচদের ‘ইনকিলাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

নিট প্রশ্নপত্র ফাঁস এবং চাকরিপ্রার্থীদের আত্মহত্যার জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করেন শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারীরা। বিক্ষোভের মাধ্যমে তার পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করেন তারা। সরকারের গড়িমসিতে প্রতি মুহূর্তে হাজার হাজার সমর্থক যোগ দেন ‘তেলাপোকাদের’ আন্দোলনে।

আন্দোলনের ৩৭ দিনের মাথায় শনিবার (২৫ জুলাই) ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। সেইসঙ্গে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা নেবে না বলে প্রতিশ্রুতি দেয় এবং সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।

তবে, এই পথ সহজ ছিল না বলে ভিডিও বার্তায় স্মরণ করে দিয়েছেন অভিজিৎ। অনেকে নানা সন্দেহ প্রকাশ করলেও যারা সিজেপিকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। টাইফয়েডে আক্রান্ত ও গায়ে জ্বর থাকার কারণে গতকাল যন্তর মন্তরে সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন ভারতের এই তরুণ আন্দোলনকর্মী।

ভিডিওতে তিনি বলেন, যারা দীর্ঘ ৩৭ দিন ধরে যন্তর মন্তরে অপেক্ষা করছিলেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আপনাদের বলতে চাই, আপনারা এই দেশের জন্য যা করেছেন, তা আমি সত্যিই মন থেকে অনেক অনেক সম্মান করি।

যারা সমালোচনা করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। অভিজিৎ দিপকে জানান, তাদের গঠনমূলক সমালোচনা ও প্রশ্নের মাধ্যমেই তিনি নিজের ভুলত্রুটি শুধরে নিতে পেরেছেন এবং কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

ভবিষ্যতের এআই হবে আলাদিনের চেরাগের মতো: স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এমন এক পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে, যা মানুষের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ