spot_img

চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার

অবশ্যই পরুন

চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। কারণ, অল্প সময়ে দারিদ্র বিমোচনে দেশটির সাফল্য চোখে পড়ার মতো। পানি সম্পদ ব্যবস্থাপনাতেও তারা পিছিয়ে নেই— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিমসটেক ও সার্কের মত জোটে চীনের ভূমিকা রাখার সুযোগ আছে। তাহলে, আঞ্চলিক যোগাযোগে বৈচিত্র্য আসবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু বিনিয়োগ নয় প্রযুক্তি জ্ঞান বিনিময়ে চীনকে পাশে রাখতে হবে। এতে উৎপাদন বাড়বে ও প্রতিযোগিতা কমবে। জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চীনের সহায়তা নেয়া সম্ভব। এমনকি বাংলাদেশের আম ও কাঁঠাল আমদানিতে দেশটির আগ্রহ আছে।

এসময় তিস্তা ব্যারেজের মত প্রকল্প বাস্তবায়ন করা গেলে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী দেশের ওপর বাংলাদেশের নির্ভরতা কমবে বলেও উল্লেখ করেন তারা।

সর্বশেষ সংবাদ

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ