spot_img

টানা ১৩তম রাতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

অবশ্যই পরুন

ইরানে টানা ১৩তম রাতে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, গ্রিনিচ সময় ২৪ জুলাই ১টায় চালানো সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি স্থাপনা এবং সামুদ্রিক সক্ষমতার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাম্প্রতিক হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবেই এ পথ ব্যবহার করছে বলেও দাবি করেছে সেন্টকম।

এছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনাসদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পুনরায় সেটি ভেঙে গত ৮ জুলাই রাত থেকে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, পাল্টা জবাব দিচ্ছে আইআরজিসি।

সর্বশেষ সংবাদ

সর্বজনীন পেনশন স্কিমে গতি ফেরাতে চায় সরকার

সর্বজনীন পেনশন স্কিমে ফের গতি আনতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যে ৪ কোটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে স্কিমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ