spot_img

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই: ইসরায়েল

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়ে আপাতত ইসরায়েলের কোনো আগ্রহ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

মধ্য ইসরায়েলের ইয়াদ বিনিয়ামিনে অনুষ্ঠিত একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনে আঞ্চলিক উত্তেজনা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে স্মোট্রিচ বলেন, এই মুহূর্তে, এই অভিযানে (ইরানবিরোধী সামরিক পদক্ষেপ) যোগ দেওয়ার কোনো আগ্রহ ইসরায়েল রাষ্ট্রের নেই।

বিদ্যমান পরিস্থিতিকে ইসরায়েলের জন্য অনুকূল উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি আমাদের জন্য ভালো এবং আমরা এতে নিজেদের আগ বাড়িয়ে জড়াতে আগ্রহী নই। তবে আমরা যেকোনো ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার আবহেই ইসরায়েলি অর্থমন্ত্রীর এই বক্তব্য সামনে এলো, যা অঞ্চলটিতে ইসরায়েলের কূটনৈতিক ও সামরিক অবস্থান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। আল জাজিরা

 

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ