spot_img

হামলা হলে ট্রাম্পের হাত কেটে দেওয়া হবে: শীর্ষ ইরানি জেনারেল

অবশ্যই পরুন

ইরানের সিনিয়র রেভল্যুশনারি গার্ড জেনারেল মোহসেন রেজাঈ বলেছেন, দেশটির ওপর হামলা হলে দেশটি যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়াবে। এ সময় তিনি ঘোষণা করেন, ট্রাম্পের হাত এবং আঙুল কেটে দেয়া হবে।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালানো হবে। সংবাদটি ইরানি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।

এ মন্তব্য এমন সময়ে এসেছে, যখন নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে, তেহরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র অন্তত একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে পুনঃমোতায়েন করছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সিনিয়র জেনারেল এবং ইরানের এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য মোহসেন রেজাঈ জনসমক্ষে দেওয়া এক ভাষণে এ হুমকি দেন।

রেজাঈ জোর দিয়ে বলেন,‘ট্রাম্প বলেছেন, তার হাত ট্রিগারের ওপর রয়েছে। আমরা তার হাত এবং তার আঙুল কেটে দেব।’

সূত্র: ফক্স নিউজ

সর্বশেষ সংবাদ

১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার

দেশের রপ্তানি আয় বৃদ্ধি এবং তৈরি পোশাকনির্ভরতা কমাতে পণ্য ও বাজার-উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনতে সরকার সমন্বিত কৌশল প্রণয়ন করছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ