ইরান মঙ্গলবার (১৪ জুলাই) বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে নিরাপত্তা হুমকি হিসেবে যুক্তরাজ্যের ঘোষণার সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক অংশ। একই সঙ্গে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তোলে তেহরান।
সোমবার যুক্তরাজ্য নতুন আইনি ক্ষমতা প্রয়োগ করে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করে। বিদেশি রাষ্ট্রগুলো যাতে নজরদারি, নাশকতাসহ বিভিন্ন কর্মকাণ্ডে প্রক্সি গোষ্ঠী ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা

