spot_img

‘যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করলে সমঝোতা স্মারক মানবে না ইরান’

অবশ্যই পরুন

‌‘ওয়াশিংটন তার প্রতিশ্রুতি লঙ্ঘন করতে থাকলে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে থাকা বাধ্যবাধকতা ইরান পূরণ করবে না।’

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সংবাদ সম্মেলনে বলেন, তেহরানের অবস্থান ‘প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি’ নীতির ওপর ভিত্তি করে রয়েছে।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বাকাই বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে এটি ‘প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি’র বিষয়। যদি অপর পক্ষ (যুক্তরাষ্ট্র) তার প্রতিশ্রুতি মেনে চলে, আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করব।

তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে চুক্তি লঙ্ঘনের জন্য কেউ অভিযুক্ত করতে পারে না। সব ক্ষেত্রেই আমাদের এবং অপর পক্ষের বাধ্যবাধকতা সুস্পষ্ট এবং তা নথিভুক্ত করা যেতে পারে।

তিনি ওয়াশিংটনকে ‘বিভিন্ন অজুহাতে’ সমঝোতা স্মারকের ‘বিভিন্ন ধারা লঙ্ঘনের’ জন্য অভিযুক্ত করেন।

‘যতদিন অপর পক্ষ তার প্রতিশ্রুতি লঙ্ঘন করতে থাকবে, ততদিন ইসলামী প্রজাতন্ত্র ইরানও তার গৃহীত অঙ্গীকার পূরণে বিরত থাকবে,’ তিনি আরও বলেন।

বাকাই আরও বলেন, সমঝোতা স্মারকটি ‘একটি সংকটময় পর্যায়ে’ প্রবেশ করেছে।

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানজুড়ে সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কবার্তাটি আসে।

ইরান আঞ্চলিক দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে এবং একই সাথে ওয়াশিংটনকে ১৭ জুনের সমঝোতা বারবার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে সমঝোতা স্মারকটিকে ‘শেষ’ বলে ঘোষণা করেন। মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

থাইল্যান্ড ছাড়ল মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েন ছয় থেকে নয় মাস স্থায়ী হয়। তবে যুদ্ধ বা সংঘাতের সময় এই সময়সীমা আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ