spot_img

৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা!

অবশ্যই পরুন

বরিশাল নগরে সাতটি শিয়াল হত্যা করে সেগুলোর মাংস রান্না করে রুটির সঙ্গে খাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জবাই করা শিয়ালের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাংস বিক্রির প্রচারণা চালানোর অভিযোগও সামনে এসেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি সাতটি শিয়াল ধরে হত্যা করেন। পরে সেগুলো রান্না করে খাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি পোস্ট প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের পাশাপাশি প্রাণী ও পরিবেশ সংরক্ষণে কাজ করা বিভিন্ন মহলেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

পরিবেশবাদীদের মতে, এ ধরনের ঘটনা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘনের শামিল। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল বিভাগের বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্তের জন্য লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে চ্যাম্পিয়নসহ কোন দল কত টাকা পাবে?

এক মাসের জমজমাট লড়াই শেষে শেষ পর্বে পৌঁছেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। নাটকীয়তা, চমক আর উত্তেজনায় ভরপুর আসরটির সমাপ্তি যত...

এই বিভাগের অন্যান্য সংবাদ