spot_img

যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কিনছে জার্মানি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র জার্মানির কাছে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। দীর্ঘদিনের আলোচনা ও সংশয়ের পর অবশেষে এ বিষয়ে ওয়াশিংটনের সম্মতি পাওয়ার কথা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

জার্মান পার্লামেন্ট বুন্দেসটাগে দেওয়া এক বিবৃতিতে মের্ৎস জানান, ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন সরকারের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। চুক্তি অনুযায়ী, জার্মানি যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কিনবে এবং এগুলো দেশটির ভূখণ্ডে মোতায়েন করা হবে।

জার্মান চ্যান্সেলর বলেন, এই পদক্ষেপ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাটতি পূরণ করবে। তবে একইসঙ্গে ইউরোপের নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির প্রচেষ্টাও অব্যাহত থাকবে।

তবে টমাহক ক্ষেপণাস্ত্রগুলো কবে নাগাদ জার্মানির হাতে পৌঁছাবে বা কখন মোতায়েন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সাধারণত সাবমেরিন ও যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা হয়। আধুনিক এই ক্ষেপণাস্ত্র ১ হাজার ৬০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

এদিকে, যুক্তরাজ্য বুধবার জানিয়েছে, জার্মানিসহ ন্যাটোর ১২টি ইউরোপীয় মিত্র দেশ আগামী এক দশকে নতুন দূরপাল্লার নির্ভুল অস্ত্র তৈরিতে প্রায় ৫ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ প্রকল্পের ব্যয়ের বড় অংশ বহনের পরিকল্পনা করছে জার্মানি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সর্বশেষ সংবাদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০...

এই বিভাগের অন্যান্য সংবাদ