spot_img

আনচেলত্তির বিদায় চান ব্রাজিল কিংবদন্তি

অবশ্যই পরুন

বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার পর কোচ কার্লো আনচেলত্তিকে সরানোর দাবি তুলেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই তারকার মতে, নরওয়ের কাছে হারের পর আনচেলত্তির আর ব্রাজিলের দায়িত্বে থাকা উচিত নয়।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই বিদেশি কোচের অধীনে শিরোপা জিততে পারেনি। আটটি বিশ্বকাপজয়ী দলই নিজেদের দেশের কোচের হাত ধরে ট্রফি জিতেছে। তবে সেই ইতিহাস ভেঙে এবার ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো বিদেশি কোচ হিসেবে দায়িত্ব দেয় ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে। লক্ষ্য ছিল ২০০২ সালের পর ষষ্ঠ বিশ্বকাপ, অর্থাৎ ‘হেক্সা’ জয়।

তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। ২০০২ সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেনি। এবার তো শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নরওয়ের কাছে হারের পরই আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন রোমারিও।

আনচেলত্তিকে নিয়ে কড়া মন্তব্য করে রোমারিও বলেন, নরওয়ের বিপক্ষে দলের পারফরম্যান্স ছিল ‘লজ্জাজনক ও চরম ব্যর্থতা’। তার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে তিনি আনচেলত্তিকে বরখাস্ত করতেন।

রোমারিও বলেন, ‘আমি হলে চুক্তিপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দিতাম এবং তাকে বলতাম—যাও, আমার বিরুদ্ধে মামলা করো।’

উল্লেখ্য, ব্রাজিলের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

জন্মশহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন

সপ্তাহব্যাপী লাখো মানুষের অংশগ্রহণে ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির ঐতিহাসিক শোকযাত্রা ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ