spot_img

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (০৭ জুলাই) বিকেলে অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং লেখাপড়ার খোঁজ-খবর নেন। সেই সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তোলারও আহ্বান জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিএনপি সরকারের সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন—দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ সংসদ অধিবেশন দেখার সুযোগ পান চারজন বিদেশি শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষক ও শিক্ষার্থীরা আজ দুপুরে জাতীয় সংসদে আসেন। সংসদের নির্মাণশৈলী প্রত্যক্ষ করেন। ঘুরে দেখেন লাইব্রেরি। বিভিন্ন স্থানে ফটোসেশনও করেন তারা। পরে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। নামাজের বিরতির সময় তারা সাক্ষাত পান প্রধানমন্ত্রী তারেক রহমানের।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ মোট ৬৯ জন, নটর ডেম কলেজের মাধ্যমে ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ ৫৩ জন, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ৪ জন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের বিদেশি শিক্ষার্থীসহ ৮ জন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মাধ্যমে ১৮ সদস্যের প্রতিনিধি দল সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।

সর্বশেষ সংবাদ

বাহরাইনে বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে সুন্নি ওয়াকফ কাউন্সিল প্রতিনিধির বৈঠক

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রইস হাসান সারওয়ারকে অভ্যর্থনা জানিয়েছেন ইসলামী ওয়াকফ বিষয়ক পরিষদের সহ-সভাপতি শেখ ড. রশিদ বিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ