spot_img

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

অবশ্যই পরুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নং ওয়ার্ডের খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বিজয় (২৫) চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুরুজ্জামান সবুজের ছেলে। পরবর্তীতে তাকে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে নুর মোহাম্মদ বিজয়কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ