spot_img

রাজশাহীতে নানা কর্মসূচিতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দেশব্যাপী আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (৫ জুলাই) রাজশাহী সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সফরে তিনি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রযুক্তি এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

সফরের শুরুতে রাষ্ট্রদূত অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের (এএফসিপি) সহায়তায় পরিচালিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।

পরে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে রোবটিক্স, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা নিয়ে মতবিনিময় করেন।

দিনের শেষ ভাগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ড এবং রাজশাহীর স্থানীয় গম্ভীরা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন রাষ্ট্রদূত। আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের বার্তা তুলে ধরা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্প–পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যেসব কথা হলো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে প্রায় ৯০ মিনিটের একটি টেলিফোন আলাপে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ