spot_img

খামেনির জানাজায় মানুষের শোক দেখে বিস্মিত ট্রাম্প, ‘ভাবতাম মানুষ তাকে ঘৃণা করে’

অবশ্যই পরুন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি এবং শোক প্রকাশের দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি ধারণা করেছিলেন ইরানের মানুষ খামেনিকে অপছন্দ করত।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘খামেনির জন্য মানুষকে কাঁদতে দেখে আমি বিস্মিত হয়েছি। আমি তো ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে।’

অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত ‘সবাইকে নির্মূল’ করা সম্ভব ছিল। তবে তিনি এমন পদক্ষেপ নেননি, কারণ তাহলে ভবিষ্যতে আলোচনার জন্য কাউকেই আর পাওয়া যেত না।

ট্রাম্পের ভাষায়, ‘আমি চাইলে সেখানে উপস্থিত সবাইকে শেষ করে দিতে পারতাম। কিন্তু তাহলে আলোচনার জন্য আর কেউই অবশিষ্ট থাকত না।’

একই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, খামেনির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র পারস্পরিক আলোচনায় সাময়িক বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্প বলেন, ‘জানাজার আনুষ্ঠানিকতা চলাকালে দুই পক্ষের কেউই একে অপরের ওপর হামলা চালাবে না।’

তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে, দুই দেশের মধ্যে আলোচনা স্থগিত বা জানাজার সময় হামলা না চালানোর বিষয়ে কোনো যৌথ ঘোষণা বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্যও প্রকাশিত হয়নি।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ